‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।
এরই ধারাবাহিকতায় নাটোরের সিংড়ায় এক অসহায় ও কর্মক্ষম ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে একটি অটোরিকশা হস্তান্তর করা হয়েছে।
সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার এবং সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ইমনের সহযোগিতায় ওই অটোরিকশাটি হস্তান্তর করা হয়।
আয়োজকরা বলেন, একটি অটোরিকশা শুধু একটি বাহন নয়,এটি একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন এবং স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। এর মাধ্যমে ওই ব্যক্তি নিজের শ্রম ও মেধা কাজে লাগিয়ে উপার্জন করতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।