রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
শোক সংবাদ- খানসামায় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যু জয়পুরহাটে ফসলের ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের এনায়েতপুরে সদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শুভ’র মত বিনিময় সভা এনায়েতপুরের কুখ্যাত মাদক কারবারি মুছা ইয়াবাসহ গ্রেফতার কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার হাম উপসর্গে একদিনে আরো ৯ জনের মৃত্যু মেহেরপুরকে মনে করা হয় অনলাইন জুয়ার স্বর্গরাজ্য জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য, দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬


সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পুলিশের দেওয়া তথ্যমতে, গত ৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জও (ওসি) জুমার নামাজ আদায় করেন। মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়েই মসজিদ থেকে বের হন। এসময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।

পুলিশের দাবি, ওসি স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করেছেন- এমন প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার বাংলাদেশ পুলিশকে হেয় করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ ধরনের অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর