রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুরে নারীর ব্যাগ-মোবাইল ছিনতাই, আটক ১

অনলাইন ডেস্ক: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজধানীর মিরপুর-১২ নম্বর ক্রসিং এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পল্লবী জোনের পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তা ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পল্লবী জোন সূত্রে জানা যায়, সেখানে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি দেখতে পান, এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। বিষয়টি দেখে তিনি ছিনতাইকারীর পিছু নেন। পরে কয়েকজন পথচারীও তাকে ধরতে এগিয়ে আসেন।

একপর্যায়ে সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় পথচারীদের সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া মালামাল ভুক্তভোগী নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর