‘খেলা হবে বন্ধুত্ব গড়বে, মাদক মুক্ত সমাজ গড়বে’ শ্লোগানে সিরাজগঞ্জ পৌর শহরের চররায়পুর যুবমাজের উদ্যোগে চররায়পুর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে চররায়পুর মাঠে খেলার উদ্বোধন করেন হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে গুরুত্ব দিয়েছেন। খেলাধুলা মানুষকে সুশৃংখলার মধ্যে আবদ্ধ করে। সন্ত্রাসী কার্যক্রম, বিশৃংখলা ও মাদক থেকে দুরে রাখে। তাই যুব সমাজকে খেলার দিকে মনোযোগী হতে হবে। ছাত্রদের খেলার দিকে মনোযোগী করতে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে। তাহলে সমাজ থেকে সব অপকর্ম দুরে চলে যাবে। একটি সমাজ সন্ত্রাস ও মাদকমুক্ত হলে রাষ্ট্রুও মুক্ত হতে হবে।
চররায়পুরের মিতালী ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ বুলবুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু হাসেম ও ব্যবসায়ী আবু এহিয়া প্রমুখ। আলোচনা শেষে চররায়পুর মাঠে আনুষ্ঠানিকভাবে ফুটবল খেলার উদ্বোধন করেন হাজী আব্দুস সাত্তার। ৮টি দলের অংশগ্রহনে ফুটবল টুর্নামেন্টটি সাজানো হয়েছে। উদ্বোধনী ম্যাচে পদ্ধা ও তিস্তা দুটি দল অংশগ্রহন করেন।