রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ঢামেক হাসপাতালে দালাল আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ কক্সবাজারে দুজন আটক মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১২ গুলশানে ডিবির বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেফতার বাড়ির ছাদে:ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে খুন, হত্যার পর ওই বাসায় ইয়াবা সেবন ও গোসল করে খুনিরা রাগ থেকেই রোজগারের পথ: হাঁস পালন করে মাসে আয় ৩ লাখ টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি,নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে সৌদি আরব প্রবাসীর বসত-বাড়ির জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। চোর চক্র এ সময় বসত-বাড়ি থেকে “নগদ ৪ লাখ টাকা ৬ ভরি” স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার দিবাগত- মধ্যে রাতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চর বাঁশবাড়িয়া গ্রামের মোঃ আব্দুস সবুর (প্রবাসীর) বসত-বাড়িতে এই ঘটনা ঘটেছে। আব্দুস সবুর ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী সবুরের স্ত্রী নাসিমা বেগম তার দুই ছেলে সহ বেলকুচি সুবর্নসারা গ্রামে তার পিতার কুলখানি অনুষ্ঠানে যান। এসময়ে তার বাসা সম্পূর্ণ ফাঁকা ছিলো। বাড়ির মালিক দীর্ঘ দিন হলো সৌদি আরবে আছে। পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে “নগদ চার লাক টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার” নিয়ে পালিয়ে যায়। চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, চোর চক্র পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় এনে চুরি যাওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, চর বাঁশবাড়িয়া চুরির বিষয়টি পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত পরিবার চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর