বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ

জয়পুরহাট প্রতিনিধি: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ। বিদ্যুৎ বিভ্রাট বা ঘন ঘন লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে জয়পুরহাটের কোল্ড স্টোরেজ বা হিমাগারগুলোতে। একদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে সংরক্ষিত বীজ ও খাবার আলুর পচন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট কৃষক ও ব্যবসায়ীরা। অন্যদিকে তাপমাত্রা ঠিক রেখে আলু রক্ষা করতে জেনারেটর চালিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে হিমাগার মালিকদের।

সংশ্লিষ্ট সূত্র বলছেন, জেলার কালাই উপজেলায় ১৪টি, ক্ষেতলালে ৪টি, পাঁচবিবিতে দুইটি এবং আক্কেলপুর উপজেলায় দুটি সহ মোট ২২টি হিমাগার রয়েছে। এসব হিমাগারে প্রায় ২ লাখ মে: টন বীজ ও খাবার আলু সংরক্ষিত রয়েছে। লোডশেডিংয়ের কারণে এসব আলু সুরক্ষায় জেনারেটর চালু করতে হচ্ছে হিমাগার মালিকদের। তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হতে হবে। সেটি না হলে অতিরিক্ত জ্বালানি খরচের চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হবে।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আগের বছরের লোকসানের অঙ্ক তারা পুষিয়ে নিতে পারেননি। এবারও আলুর দাম অনেক কম। লাভের আশায় হিমাগারে আলু রেখেও দাম পাচ্ছেন না। এর মধ্যে লোডশেডিং হওয়াতে তাদের দুশ্চিন্তার মাত্রা আরও বেড়ে গেছে। কৃষক চঞ্চল বাবু ও আলম  বলেন, আমরা ১০০ বস্তা আলু হিমাগারে রেখেছি। আলুর দাম না থাকায় খুবই চিন্তিত। আবার লোডশেডিংয়ে আলু পচে গেলে সব শেষ।

কালাইয়ের পুনট কোল্ড স্টোরেজ লি: ব্যবস্থাপক বিপ্লব কুমার ঘোষ বলেন, আমাদের হিমাগারে বীজ আলু রয়েছে। ৪টি কোম্পানী তাদের বীজ আলু রেখেছে। লোডশেডিংয়ের সময় জেনারেটর চালু করতে হয়, এটি না করলে আলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জেনারেটরের তেল কিনতে গিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা বাড়তি খরচ গুনতে হচ্ছে।

একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন আক্কেলপুরের গোপীনাথপুর হিমাগার লিমিডেটের স্বত্বাধিকারী ফরহাদ আহম্মেদ। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে স্বাভাবিকভাবেই নানা সমস্যা তৈরি হচ্ছে। হিমাগারে বর্তমানে প্রায় ৬ হাজার মে: টন বীজ ও খাবার আলু রয়েছে। আলু যেন পচে নষ্ট না হয়, সেজন্য বাধ্য হয়েই জেনারেটর চালু রাখতে হচ্ছে। এতে ব্যবসায় বাড়তি আর্থিক বোঝা তৈরি করছে। পাঁচবিবির চাঁনপাড়া এলাকার মেসার্স সাথী হিমাগার-৩ এর ব্যবস্থাপক রতন কুমার চৌধুরীও একই সমস্যার কথা জানিয়েছেন।

ক্ষেতলাল উপজেলার হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, হিমাগারে প্রায় ১ লাখ ৫৬ হাজার বস্তা আলু রয়েছে। এর মধ্যে ৫৬ হাজার বস্তা আলু বীজ, আর বাকিগুলো খাবার আলু। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সঠিক তাপমাত্রা ধরে রাখা যাচ্ছে না। এমন হতে থাকলে বিপুল পরিমাণ আলুর পচন ধরার সম্ভবনা রয়েছে। তবে হিমাগারের তাপমাত্রা ঠিক রাখতে লোডশেডিংয়ের সময় জেনারেটর চালু রাখা হচ্ছে।

জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো: মাহবুবুল হক বলেন, প্রতিদিন বিদ্যুতের চাহিদা এক থাকে না। রাত বাড়ার সাথে সাথে  বিদ্যুতের চাহিদা বাড়তে থাকে, সেসময় লোডশেডিং হয়। আবার আবহাওয়া বেশি গরম থাকার কারণে লোডশেডিংয়ের মাত্রা বাড়ে। তবে আগের কয়েকদিনের তুলনায় বর্তমানে লোডশেডিং কিছুটা কমে এসেছে বলে জানিয়েরছন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর