বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে ও জেনারেল ম্যানেজারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমিতির সাধারণ গ্রাহকেরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এতে শত শত গ্রাহক অংশ নেন। পক্ষান্তরে গ্রাহকদের সমস্যা সমাধানের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেনারেল ম্যানেজার নুরুল হুদা।
বিক্ষোভ কর্মসূচিতে গ্রাহকেরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের রিডারম্যানেরা বাড়িতে বাড়িতে গিয়ে মিটার রিডিং না করে মন গড়া বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকদের হাতে পৌঁছে দেন। এতে বিদ্যুৎ বিলের সাথে অতিরিক্ত ও ভুতুড়ে বিল যুক্ত হয়ে দিশেহারা হয়ে পড়ছেন গ্রাহকেরা। এ সমস্ত অব্যবস্থাপনা দুর করতে গ্রাহকেরা বাধ্য হয়ে এ কর্মসূচি দিয়েছেন বলে তারা অভিযোগ করেন। তারা হুশিয়ার দিয়ে আরও বলেন, এ সমস্ত অনিমের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কতৃপক্ষের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার নুরুল হুদা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বলেন, তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সমস্যার কথা শুনে সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযোগের সত্যতা পাওয়ায় এক রিডারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং আরো কয়েকজনকে দায়িত্ব অবহেলা করার কারনে বরখাস্ত করা হতে পারে বলে তিনি জানান।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে উল্লাপাড়া মডেল থানার পুলিশ বাহিনীর সদস্যরা যথা সময়ে মোতায়েন ছিল বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর