সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় সারের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রোধে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালাই বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান পরিচালনাকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৩ ব্যবসায়ীকে সর্বমোট ২০,৫০০ (বিশ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​এ সময় সরেজমিনে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

​অভিযান শেষে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও সারের বাজারে কৃত্রিম-সংকট রোধে প্রশাসন সচেষ্ট রয়েছে। কোনো সার ডিলার বা খুচরা বিক্রেতা যেন নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে না পারে, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কৃষকদের অধিকার রক্ষায় ও জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর