বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এবার বাণিজ্যমেলা দুই আসরে, যেদিন থেকে শুরু

অনলাইন ডেস্ক: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে। এ মেলার নাম দেওয়া হয়েছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো­-২০২৫’। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) আর আগের মতো নেই। আগামীতে বাণিজ্য মেলা হবে দুই পর্বে। মূল আসরের নাম হবে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ)। আগামী জানুয়ারিতে মাসব্যাপী এ মেলা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে হবে আলাদা মেলা গ্লোবাল সোর্সিং এক্সপো। অর্থাৎ এখন থেকে একই ভেনুতে দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য জানুয়ারিতে মাসব্যাপী ডিটিএফ ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য আলাদা তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো হবে। যৌথভাবে মেলা দুটি আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর