বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত, আহত ৩ সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত ইন্দোনেশিয়ায় স্কুলের ফ্রি-মিল খেয়ে ৮ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি ৬৪ উপজেলায় ৬৪০ তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক এমন ছবি করার চেয়ে অবসর নেওয়া ভালো: তাপসী ২০২৭ সাল হবে ইতিহাসের উষ্ণতম বছর: জাতিসংঘ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে থানার মাহমুদপুর ইটভাটার পাশে একটি পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (১২) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের আবু বক্কারের ছেলে। সে চৈত্রহাটি নূরানী কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার ১০ থেকে ১৫ জন ছাত্র ইটভাটার পাশে ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই পুকুর থেকে উঠে গেলেও ওমর ফারুক পানিতে থেকে যায়।
একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর