সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সংবাদ প্রকাশের পর ডিমলা খাদ্য গুদামের সেই দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ ভদ্রকোলে মাদকবিরোধী কমিটি, ব্যবসায়ীকে শেল্টার দিয়ে সাধারণ মানুষকে হয়রানি কাজিপুর নবাগত ইউএনওর সঙ্গে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ৫৯ ম্যাচ পর গোলহীন বায়ার্ন মিউনিখ কাশ্মীরের ডাল লেকে ৪১ দেশের সিনেমা নিয়ে বসছে চলচ্চিত্র উৎসব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১০ শিশু ইউপি নির্বাচনের তফসিল চলতি সেপ্টেম্বরেই : ইসি আনোয়ারুল সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর ব্যবসায় উন্নতির দোয়া
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফ্রেডি আদুকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন সুলিভান

অনলাইন ডেস্ক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাত্র ১৬ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তারকা কাভান সুলিভান। টানা তৃতীয় ম্যাচে গোল করে যুক্তরাষ্ট্রের সাবেক বিস্ময়বালক ফ্রেডি আদুর দীর্ঘদিনের রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন।

রবিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে সিএফ মন্ট্রিয়লকে ২-০ গোলে হারায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচের ৭৫তম মিনিটে বাঁ পায়ের নিখুঁত শটে দলের দ্বিতীয় গোলটি করেন কাভান সুলিভান, যা নিশ্চিত করে দলের জয়।

এই গোলের মাধ্যমে চলতি বছরে এমএলএসে তার গোল অবদান দাঁড়িয়েছে ১১-তে, যা ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে লিগ ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ফ্রেডি আদু এক মৌসুমে ১০ গোল অবদান রেখে রেকর্ড গড়েছিলেন, যা এবার ছাড়িয়ে গেলেন কাভান।

শুধু তাই নয়, টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে এমএলএস ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে কাভানের সংগ্রহ ৭ গোল ও ১১ অ্যাসিস্ট। এমএলএস ছাড়াও তিনি খেলেছেন লিগস কাপ এবং কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও।

মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে ফিলাডেলফিয়ার প্রথম গোলটি আসে ৫৭তম মিনিটে, মিডফিল্ডার ড্যানলি জ্যাঁ জ্যাকের পা থেকে। পরে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেলেও মন্ট্রিয়লের প্রিন্স ওসুওর শট ঠেকিয়ে দেন ফিলাডেলফিয়ার গোলরক্ষক আন্দ্রে ব্লেক।

এরপর ৭৫তম মিনিটে কাভান সুলিভানের গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই জয়ে টানা আট ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল দলটি।

২৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর