কাজিপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ১১
বার দেখা হয়েছে
আপডেট :
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন
ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে দেশব্যাপী ‘ জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়েও কর্মসূচির উদ্বোধন করা হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার চিত্রারাণী সাহা, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, পৌর সভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম , স্কাউট, বিএনসিসি, রোভার স্কাউটস, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরাবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং পরিছন্নতা কর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
পরে কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ইউএনও শাহানাজ পারভীনের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ জন্য ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
উল্লেখ্য, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।এ অভিযান তিনমাস ধরে পরিচালিত হবে।