রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইন্দুরকানিতে বাবা-মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫




পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা-মায়ের সাথে অভিমান করে বর্ণা আক্তার (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্ণা আক্তার চর-গাজীপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিনি সদর উপজেলার নামাজপুর সাকিনা হামিদ মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় বর্ণার বাবা রফিকুল ইসলাম বাজার থেকে মাছ কিনে আনেন।
কিন্তু স্ত্রী চিনু বেগম ও মেয়ে বর্ণা মাছ কাটতে অস্বীকার করলে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাদের গালিগালাজ করেন। পরে মা চিনু বেগমও মেয়েকে বকাঝকা করেন। এ সময় অভিমান করে বর্ণা নিজের ঘরে গিয়ে ঘাস মারার কীটনাশক পান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর