রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াতের কাছে বিএনপি নেতার ভরাডুবি

পিরোজপুর প্রতিনিধি: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫


পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারণ ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক ড. মোহাম্মাদ শাকির হোসাইন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই জোমাদ্দার মাত্র ১টি ভোট পেয়ে ভরাডুবির শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ভোটগ্রহণ পরিচালনা করেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

জানাযায়, ৮ জন ভোটারের মধ্যে ড. মোহাম্মাদ শাকির হোসাইন ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপরদিকে বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার পান মাত্র ১টি ভোট।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অশোক রায়, মাদ্রাসার সুপার মাওলানা সরোয়ার হোসেন মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

নবনির্বাচিত সভাপতি ড. শাকির হোসাইন নির্বাচনের পর বলেন,“আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে কাজ করে এই প্রতিষ্ঠানকে উপজেলার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর