বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমি আবার কখনো নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর

অনলাইন ডেস্ক / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নিজ এলাকায় নির্বাচন করতে পারবেন এমনটা কখনো ভাবেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার বিকেলে নেত্রকোনায় আসার পথে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় নেতাকর্মীদের বরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারো নির্বাচন করতে পারব কখনো ভাবি নাই। এ জন্য মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছে।’

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হয়ে প্রথম এলাকায় আগমণে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা।

শুক্রবার প্রিয় নেতার আগমণ উপলক্ষে দুপুর থেকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় নেতাকর্মীরা অধির আগ্রহ নিয়ে বিকেল পর্যন্ত অপেক্ষা করে প্রিয় নেতাকে নেত্রকোনার সীমান্ত সড়কের ফটকে সংবধর্না জানায়।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এইজন্য আমার নেত্রকোনাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে এবং আমার নির্বাচনী এলাকা নেত্রকোনার ৪ মদন, মোহনগঞ্জ খালিয়াজুরীর ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে।
তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহ তায়ালা, আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এই ব্যাপারে আমার কোন বক্তব্য নেই।’

জুলাই সনদপত্র নিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর