মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ছিনতাইকারীদের কাছে বিক্রির জন্য রাখা ছিল ১০৫ সুইচ গিয়ার,গ্রেফতার ১ সলঙ্গায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার সোনতলায় পানসি নৌকাবাইচে দুই নৌকার বাইছালদের সংঘর্ষ, আহত প্রায় ৩০ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদকের পক্ষ হতে ড. এম এ মুহিতের জন্মদিন উদযাপন এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সোনতলায় পানসি নৌকাবাইচে দুই নৌকার বাইছালদের সংঘর্ষ, আহত প্রায় ৩০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে পানসি নৌকাবাইচ চলাকালে দুই নৌকার বাইছালদের (নৌকার মাঝি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার  বিকেলে উপজেলার সোনতলা করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নৌকাবাইচে অংশ নেওয়া সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরোট নবশক্তি ফাইটার নামের দুটি নৌকার বাইছালদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা ঘাটে পানসি নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা অংশ নেয়। বাইচ চলার একপর্যায়ে দুটি নৌকা পাশাপাশি চলে এলে প্রতিযোগী দুই দলের বাইছালদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুই নৌকার বাইছাল ও সমর্থকেরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য নৌকাবাইচে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আয়োজক ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। প্রতিযোগিতার মধ্যে এমন সংঘর্ষে দর্শকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতার উত্তেজনা থেকেই দুই নৌকার বাইছালদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও তাঁদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর