শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন আমির হোসেন আমুর পিএস শাহীন গ্রেফতার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে আব্দুল্লাহপুর ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. আল আমিন (২০), মো. খোকন (৫৩), মো. শাহিন মিয়া (৩২) ও রবিউল ইসলাম ওরফে রবিন (২০)।

রাতে এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, আব্দুল্লাহপুরের ফলের আড়তে প্রতিদিন বিপুল পরিমাণ ফল বিক্রি হয়। সেখানে ফল বিক্রি ও কিনতে আসা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেফতার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম আরও জানান, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অস্ত্র উদ্ধার, খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর