বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ
শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার নওগাঁয় প্রসূতির মৃত্যু, পেটে গজ কাপড় রেখেই সেলাই কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা দিনাজপুরের বীরগঞ্জের বিএনপি নেতা কর্তৃক জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার সিরাজগঞ্জে ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিলো খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তুরাগ আওয়ামী লীগের আহ্বায়ক বিএনপি নেতার ছেলে সিরাজগঞ্জের খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তুরাগ আওয়ামী লীগের আহ্বায়ক বিএনপি নেতার ছেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরায় তুরাগ থানা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীর হোসেন যুবরাজকে। এ ঘটনাকে কেন্দ্র করে কমিটিতে অসন্তোষ বিরাজ করছে। কমিটি থেকে দুইজন পদত্যাগ করেছেন। আবার অনেকেই পদত্যাগের হুমকি দিচ্ছেন।

তথ্য যাচাই করে দেখা যায়, ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ উত্তরার হরিরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জুম্মা খানের ছেলে। জাহাঙ্গীর হোসেন যুবরাজকে আওয়ামী লীগের থানা পর্যায়ের সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে তাঁর পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা চলছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মো. জুম্মা খাঁন উত্তরা হরিরামপুর এলাকার বিএনপির সিনিয়র সহসভাপতি। তাকে বিতর্কিত করার জন্য তার ছেলেকে অতীতের মতো পদে বসিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

অন্যদিকে, জাহাঙ্গীর হোসেন যুবরাজ এবার তুরাগ থানা আওয়ামী লীগের আহ্বায়ক হওয়ায় বিষয়টি নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে।

তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত অনেক নেতাকর্মী থাকা সত্ত্বেও বিএনপি নেতার ছেলেকে কীভাবে থানা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হলো। এ নিয়ে দলীয়ভাবে যাচাই-বাছাই করা হয়েছিল কি না, সেই প্রশ্নও উঠেছে।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া এবং জাহাঙ্গীর হোসেন যুবরাজের রাজনৈতিক পরিচয় ও পূর্ববর্তী কর্মকাণ্ড নিয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর