বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ
শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার নওগাঁয় প্রসূতির মৃত্যু, পেটে গজ কাপড় রেখেই সেলাই কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা দিনাজপুরের বীরগঞ্জের বিএনপি নেতা কর্তৃক জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার সিরাজগঞ্জে ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিলো খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তুরাগ আওয়ামী লীগের আহ্বায়ক বিএনপি নেতার ছেলে সিরাজগঞ্জের খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিলো খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

​মেধার স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান ‘খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন’।

​বৃহস্পতিবার বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়।
​
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

এ সময় তিনি বলেন, “ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তিতে আমাদের শপথ হোক ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া। সত্য কথা বলা, প্রতারণা থেকে দূরে থাকা, নিজের স্বার্থের চেয়ে অন্যের অধিকারকে অগ্রাধিকার দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।”

​সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন, বেলকুচি থানার অফিসার ইন-চার্জ মোক্তারুজ্জামান।
​
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)।

​ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের সঞ্চালনায় শিক্ষার্থীদের জন্য আয়োজিত মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পর্ব “মেধায় মাতি” উপস্থিত সবার নজর কাড়ে। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল।
​
এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টা মো. শামছুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন মেধাবৃত্তির পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা এবং অসচ্ছল কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করতে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদানসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর