বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁয় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতা সপ্তাহ ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি’-র পর দক্ষিণ আফ্রিকায় স্মিথরা কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শাবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার স্থানান্তর, থাকছে সংস্কৃতি চর্চার উন্মুক্ত পরিসর জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে: নবীন পুলিশ কর্মকর্তাদের আইজিপি সেন্টমার্টিনে ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা-হেরোইন জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি স্কুলগুলোতে বছরজুড়ে খেলাধুলার আয়োজন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ‘খেলাধুলা’ বই তুলে দেওয়া হবে।

আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ ১০টি ইভেন্ট স্কুল পর্যায়েও চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন, ‘আমরা শুধু বছরব্যাপী পড়াশোনা করব না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও থাকবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মঈনুল হক মইন ও আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ লিটন,
বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মিরপুর সেকশন-১১-এর ব্লক-বি এলাকায় ওয়াসার পানির পাম্প, ১০ নম্বর সি-ব্লকসংলগ্ন পানির পাম্প এবং মাইয়্যেতখানার (লাশ গোসলের স্থান) উদ্বোধন করেন। পরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর