সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরকারি কলেজে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ, পিরোজপুরে ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি: / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫


পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে ভিডিও করা ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কার হওয়া ইমরান আহমেদ সজীব পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। গত বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি কক্ষে ঢুকে সে ভাঙচুর চালায়। ক্যাপ পরে, মুখ ঢেকে পরিচয় গোপনেরও চেষ্টা করে। এ সময় তার সহযোগীদের দিয়ে ভিডিও ধারণ করায় সে। সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানাতে শুরু করে শিক্ষার্থীরা। তবে কী উদ্দেশ্যে কলেজে এ হামলা ও ভাঙচুরের ঘটনা, তা জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

এ ঘটনায় ওই দিন রাতেই কলেজ অধ্যক্ষ পান্নালাল দে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পরিচয় নিশ্চিত হলে ইমরান আহমেদ সজীবকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর