শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁয় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতা সপ্তাহ ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি’-র পর দক্ষিণ আফ্রিকায় স্মিথরা কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শাবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার স্থানান্তর, থাকছে সংস্কৃতি চর্চার উন্মুক্ত পরিসর জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে: নবীন পুলিশ কর্মকর্তাদের আইজিপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় ফজলুল হক (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফজলুল হক বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিনায়েকপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেলে প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন থানায় বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বাদী উল্লেখ করেন, আমার বাড়ী ও বিবাদীর বাড়ী পাশাপাশি। আমার স্বামী একজন প্রবাসী। আমি রাস্তা-ঘাটে ও বাড়ীর আশপাশ দিয়া চলাফেরার পথে বিবাদী ফজলুল হক মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়া উত্ত্যক্ত করে ও আমার সাথে শারীরিক সম্পর্ক গড়তে চায়। আমি উহাতে রাজি না হলে বিবাদী আমাকে (নাজমা) বিভিন্ন ধরনের ভয়ভীতি, গ্রাম ছাড়া ও জীবনাশের হুমকি প্রদান করে। এই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার শ্বশুর-শ্বাশুড়ী ও দেবরের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে ১ লক্ষ ১০ হাজার টাকা অন্যায় ভাবে দাবি করছেন। আমার নারীত্ব ও টাকা পাওয়ার জন্য তিনি ক্ষমতাশীন দলের ভয় দেখিয়ে আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে আরও মামলা করে পুলিশে ধরিয়ে দিবেন বলেও হুমকি দিচ্ছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আমি ও আমার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি।

এ ব্যাপার উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক তপন জানান, বাদীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর