শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁয় কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তান? ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩ বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২ লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ৬ দিনে আটক ৯১৭ নোয়াখালীতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার তেলিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি রায়গঞ্জ উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন পাপ্পু। আমিনুলের বাবা দেলোয়ার হোসেন। গাছটির পাশেই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিল। গাছ পরিষ্কারের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, তেলিজানা গ্রামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর