শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দ প্রেসক্লাবে সুপার কম্পিউটার উপহার দিলেন মেশিন সলিউশনস টেকনোলজির পরিচালক সিরাজগঞ্জের বেলকুচিতে চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় কালিয়াকৈরে বন বিভাগের গজারি বন উজাড়, রাতের আঁধারে গাছ কাটল দুর্বৃত্তরা লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯ সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮৯ আসামি গ্রেফতার চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের নওগাঁয় কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সের এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে।

শনিবার ভোরে হাসপাতালের নারীদের ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ভুক্তভোগী নারী।

অভিযুক্ত ওয়ার্ডবয় করিম সরকার (২৯)। তিনি উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় হিসেবে কাজ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিয়াহাটা গ্রামের স্ত্রী শুক্রবার বিকেলের দিকে শারীরিক অসুস্থতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার ভোরে করিম নারীদের ওয়ার্ডে প্রবেশ করে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তিনি চিৎকার করে নিজের মাকে ডাকেন এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এর পরপরই ঘটনাস্থল থেকে চলে যান অভিযুক্ত ওয়ার্ডবয়।

নাম প্রকাশ না করার হাসপাতালের এক ব্যক্তি জানান, এর আগেও করিম নামের ওয়ার্ডবয় এক নারীর সাথে এমন ঘটনা ঘটিয়েছিল। ওই ঘটনায় স্থানীয়রা মিমাংসা করে দেয়। আজকে আবার এধরণের ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী নারী বলেন, ওই ছেলে এসে আমার নাম-ঠিকানা জিজ্ঞেস করে। আমার ডেঙ্গু জ্বর হয়েছে কি না, তা জানতে চায়। এসব বলতে বলতে কপালে ও গলায় হাত দেয়। পরে পিঠে হাত দিয়ে বুকে হাত দেয় এবং বলে, আপনার প্রচুর জ্বর। তখন আমি চিৎকার করি। পরে বিষয়টি নার্সকে জানাই।

হাসপাতালের অন্তর্বিভাগের ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন,বিষয়টি শুনেছি। ঘটনার পর আমরাও নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের নারী কর্মীদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল মুকিত বলেন, ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত করিম সরকার ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর