শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দ প্রেসক্লাবে সুপার কম্পিউটার উপহার দিলেন মেশিন সলিউশনস টেকনোলজির পরিচালক সিরাজগঞ্জের বেলকুচিতে চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় কালিয়াকৈরে বন বিভাগের গজারি বন উজাড়, রাতের আঁধারে গাছ কাটল দুর্বৃত্তরা লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯ সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮৯ আসামি গ্রেফতার চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের নওগাঁয় কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সলঙ্গা থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর সভাপতিত্বে ও
সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেশ চন্দ্র তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম, থানা জামায়াত ইসলামির আমির রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি কে.এম আহসান হাবিব, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সলঙ্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মন্ডলসহ প্রমুখ।

এ বছর সলঙ্গা থানায় ৬টি ইউনিয়নে ৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর বলেন, সলঙ্গা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে থানা পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ করেন ।

নিরাপত্তা নিশ্চিত করতে থানার সব পূজামণ্ডপকে সিসিটিভির আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর