সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া: বিআরটিএতে দুই দালালের কারাদণ্ড লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার রাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী রাজশাহীতে মাদক কারবারী গ্রেপ্তার ৮ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কাওয়াকোলা ইউনয়িনে সুষ্ঠভাবে সার বিতরন কাজিপুরে অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না দুয়ারি জাল জব্দ 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক,পরিচালনা পরিষদ ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজগঞ্জ জেলার সুনামধন্য ডেন্টাল সার্জন, ওয়াশীন গ্রামের কৃতি সন্তান ডাঃ এম হাকিম বাবুর সভাপতিত্বে বিদ্যালয়ের সভাকক্ষে ওই মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্যসচিব খন্দকার আবদুল বারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ।
এসময় সভাপতি ডা: এম হাকিম বাবু সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি আজিজুর রহমান দুলাল বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য আলোচনা সভা শেষে সরকারের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠে শতাধিক ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর