শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাপড়া মসজিদ এলাকায় ২০০ জন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওসমান আলিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মোঃ জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানানো হয়।