ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৮২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুরে ৪৪ জন,আদাবরে ৩ জন, শেরেবাংলা নগরে ৭ জন, তেজগাঁও থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন এবং হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বাবুল হোসেন (৪৫), মো. সেলিম (২১), মো. ফরহাদ (২০), মো. খাইরুল ইসলাম (২২), মো. নাজিমউদ্দিন অনন্ত (২৫), রতন ( বয়স উল্লেখ নাই), দ্বীন ইসলাম (২৪), মো. ফয়সাল (২৫), মো. তানভীর হোসেন তুষার (২৬), শাহাদাত হোসেন (২৬), মো. আশিকুর রহমান রাসেল ওরফে আন্ডার রাসেল (২৪), মো. শামীম (২২), মুহাম্মদ আশেকুল ইসলাম (৩০), মো. পাপ্পু (২৮), মো. আব্দুর রহিম (৩৩), সোহেল ওরফে মিঠু (৪৩), মো. শাওন ( বয়স উল্লেখ নাই),বাবুল ( বয়স উল্লেখ নাই),মো. জালাল (২৭), মো. জীবন মিয়া (২৭), মো. নুরসালামত (৩৩), মো. জসীমউদ্দিন (৪৮), মো. মোরসালিন (২০), মো. রিয়াজ (২৩), মো. কবিরুল ইসলাম সরকার (২২), মো. আলআমিন (২৬), মো. শামীম (২০), মো. রাহাত হোসেন (২০), সোহাগ (২৭), মো. মনির (২৬), ওমর ফারুক (২৩), মো. আকাশ (২৭), মো. শফি আহম্মেদ (৪৩), সাগর (২৫), বজলু মিয়া (৩২), মো. শিশির রায়হান (৩০), মো. ইয়াসিন আরাফাত (২০), মো. তানভীর হোসেন আকাশ (২০), মো. নয়ন মিয়া (২০), আলী হোসেন (২০), লোকমান (৪০), লিমন মন্ডল (১৯),আলমাস (১৮) ও আবিদ হোসেন (৩০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. পারভেজ হোসেন সেন্টু (৩৬), মো. শহিদুল ইসলাম (৪৫) ও মো. সাজু (২৩)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মোস্তাকিন (১৮), মো. লালন (২৬), মো. হৃদয় (২০), মো. ফরিদ আহম্মদ (২৬), মো. ইহসানুল হক নাকিব (২৮), ফজলে রাব্বি (৩০) ও মো. এমদাদুল হক (২৮)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন মিয়া (৩০), মোসাঃ খুশি বেগম (২১), মো. উজ্জ্বল মিয়া (২৩), মামুনুর রশিদ (৩০), মোসা. কাজল বেগম (২২), মোসা. রিমা বেগম (৩৫), মো. রুবেল মৃধা (২৯), মো. আমিরুল ইসলাম (২১), মো. আরিফ (২৪), মো. সুমন (৫০), মো. সাইফুল ইসলাম জিতু (৩৭), মো. হাছিন মাহাতাব ওরফে ফিজ (২০), জান্নাতুল ফেরদৌস ওরফে মিয়া (১৯) ও সেলিনা বেগম পারভীন (৩৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মামুন (২০), মো. জসীম মৃধা (৩০),মো. সোহরাব (৩০), মো. সোহাগ (১৯) ও মো. শফিকুল ইসলাম ( বয়স উল্লেখ নাই)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বাপ্পী (২০), মো. হৃদয় (১৯), আরাফ আহমেদ ফরহাদ (২৪), মো. সজিব (২০), মো. সাগর (২১), মো. কামরুল (২২), মাহি রহমান (২২), মো. আকরাম হোসেন বাবলু (৩২) ও ওমর ফারুক (২০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।