সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী রাজশাহীতে মাদক কারবারী গ্রেপ্তার ৮ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কাওয়াকোলা ইউনয়িনে সুষ্ঠভাবে সার বিতরন কাজিপুরে অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না দুয়ারি জাল জব্দ  নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী

গাজীপুর প্রতিনিধি: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার চালু করেছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় পরিবারপ্রধান নারীদের তথ্য সংগ্রহের জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩৬১ জন তথ্য সংগ্রহকারী ও ৩৬ জন সুপারভাইজারকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর থেকে কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শুরু হচ্ছে এ কার্যক্রম।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পাইলটিং পর্যায়ে দেশের আটটি বিভাগের ১৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৭টি ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ৯৩৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ৭৯ হাজার ৮৬১ জন নারী উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক হালনাগাদ করা প্রপ্রি-মিক্স টেস্ট (পিএমটি) পদ্ধতিতে দেশের পরিবারগুলোকে আর্থসামাজিক প্রেক্ষাপটে ৫টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থা যাচাই করে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। ৮৬০ নম্বর বা তার কম নম্বরপ্রাপ্ত নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড ভাতা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পেলেও নির্ধারিত শর্ত অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিভুক্ত পরিবারের নারীপ্রধানরা ভাতা পাবেন।
এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
মোট ১২টি ব্যাচের মাধ্যমে ৩৬ জন সুপারভাইজার ও ৩৬১ জন তথ্য সহকারী প্রশিক্ষণ দেওয়া হবে। গত ১০ ও ১১ অক্টোবর প্রথম ব্যাচে ১২ জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আগামী ১৩ অক্টোবর থেকে কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে। পরবর্তী ধাপে ধাপে সকল ইউনিয়নে ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে নির্ধারিত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডাটাবেজে সংরক্ষণ করা হবে। পরবর্তী সময়ে পিএমটি পদ্ধতিতে যাচাই-বাছাই করে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বাসিন্দাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তথ্য সংগ্রহের সময় পরিবারের নারী সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ব্যাংকিং হিসাব নম্বরসহ পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি অথবা জন্মনিবন্ধন কার্ড প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ কর্মসূচির মাধ্যমে প্রকৃত অসচ্ছল ও যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর