রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: অতিরিক্ত কমিশনার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫


চব্বিশের জুলাই আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সামনে রেখে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো.নজরুল ইসলাম।

আজ সোমরার (১৭ নভেম্বর ) সাংবাদিকদের কথা বলেন অতিরিক্ত কমিশনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ মামলার রায় ঘোষণা করা হবে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার বলেন, রায় ঘোষণা সামনে রেখে রাজধানীতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নাগরিকরা নগরে স্বাভাবিক চলাফেরা করছেন।

সোমবার সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের প্রধান ফটকে দেখা গেছে সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের সঙ্গে পুলিশের সশস্ত্র বাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছে। তবে কঠোর নিরাপত্তা সত্ত্বেও রাজধানীতে অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সড়কে চলেছে গণপরিবহন, মেট্রোরেল ও ব্যক্তিগত যানবাহন।

যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একাধিক ইউনিটকে মাঠে মোতায়েন করা হয়েছে। রোববার রাত থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায়—গোপালগঞ্জ, ফরিদপুর এবং মাদারীপুরে—বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজকের রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), রয়টার্স ও ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। সংস্কৃতি মন্ত্রণালয় রাজধানীর বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় রায় দেখানোরও ব্যবস্থা করেছে।

২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং অন্তত ২৫,০০০ মানুষ আহত হওয়ার অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের এই মামলা দায়ের হয়। মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তাদের মধ্যে শেখ হাসিনা ও কামাল ভারতে পলাতক। মামুন রাজসাক্ষী হয়েছেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী—আজ বেলা ১১টার দিকে রায় ঘোষণা শুরু করতে পারেন বলে জানান প্রসিকিউশন টিম সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর