শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, মামলা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫ তাড়াশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক বিশ্বভ্রাতৃত্বের চেতনায় ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজলে সন্ধ্যা’ পল্লবীতে পুলিশের চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেফতার ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে নেত্রকোনায় পিকআপের গোপন চেম্বারে ৫৬০ বোতল মাদক, গ্রেফতার ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
- প্রতীকী ছবি।

তিনজন সহকারী কমিশনারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাকরিচ্যুত করা হয়েছে। তাদের চাকরিচ্যুত করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা বুনিয়াদি প্রশিক্ষণরত ছিলেন। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন—অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর) ও কাজী আরিফুর রহমান (ফরিদপুর)।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুসারে সরকারি চাকরি থেকে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এছাড়া চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায় করা হবে।

জানা গেছে, বুধবারই ওই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের চাকরিচ্যুত করা হলো। তবে কী কারণে তাদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর