বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে যুবদলের প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫




‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁস্তা বেত্রাশীন খেলার মাঠে তালম, দেশীগ্রাম, মাধাইনগর, ও তাড়াশ সদর ইউনিয়ন যুবদলের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো হাসান মাহমুদ (সাচ্চু),

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক এফ.এম.শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলেরউপজেলা যুগ্ন আহবায়ক এস.এম তারেক, তাড়াশ উপজেলা যুগ্ম আহবায় পি. এম.নজরুল ইসলাম, তাড়াশ উপজেলা যুগ্ন আহবায়ক সোহেল প্রধানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলের নেতাকর্মীরা সবসময় আন্দোলন ও সংগ্রামের সামনের সারিতে থেকেছে।

‎সভায় বক্তারা আসন্ন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

‎অনুষ্ঠানটি পরিচালনা করেন মো শামিম হোসেন সরকার, মো রফিকুল ইসলাম (রফিক), কে.এম. নাজমুল হুদা (মিলন)।

‎সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবের আবহে মুখরিত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর