রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর (সিরাজগঞ্জে) প্রতিনিধিঃ / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫




সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাজী তপনের সভাপতিত্বে ও পি এম পলাশের সঞ্চালনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাহ মখদুম বাউল একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমি ও শাহজাদপুরের স্থানীয় শিল্পীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ৬৭- সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ড.এম এ মুহিত।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী (পিপিএম), শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতশিংহ শুভ,ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার,সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেউড়িয়ায় প্রথমবার দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়। এবছরেই ১৩৫ তম তিরোধান দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় মেলাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর