রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোর চিনিকলে আখ মাড়াই শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ৬ হাজার ৯৩০ মেট্রিক টন

নাসিম নাটোর প্রতিনিধি : / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নাটোর চিনিকলে ২০২৫-২৬ মৌসুমের ৪২তম আখ মাড়াই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চলতি মৌসুমে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ, বাণিজ্যিক) আজহারুল ইসলাম নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম ইফতেখায়ের আলম, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. এখলাছুর রহমান, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভুঁইয়া, বিএনপি নেতা হাবিবুর ইসলাম হেলালসহ কর্মকর্তারা, সিবিএ নেতারা ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।

নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, আগামী ৭৪ কার্যদিবসে আটটি সাবজোনের ৪৮ কেন্দ্র থেকে আখ সরবরাহ করা হবে। চিনির আহরণ হার ধরা হয়েছে ৬ দশমিক ৩ ভাগ। সাবজোনগুলোতে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ সরবরাহ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. এখলাছুর রহমান বলেন, “৪২তম আখ মাড়াই কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। মিলে নির্বিঘ্ন আখ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

উল্লেখ্য, গত ২০২৪-২৫ মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ছিল। সেই মৌসুমে ৫ হাজার ১৩০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ১৪৮ মেট্রিক টন চিনি উৎপাদন করে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন করেছিল নাটোর চিনিকল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর