রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে ড.এমএ মুহিতের উদ্দ্যোগে পূর্ণাঙ্গ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাহিদ হাসান মুন্না ,শাহজাদপুর (সিরাজগঞ্জে) প্রতিনিধিঃ / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসার সেবা ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রফেসর এমএ মতিন আই কেয়ার সিস্টেমের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিতের উদ্যোগে শাহজাদপুর  চক্ষু এবং মা ও শিশু হাসপাতাল এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এদিন সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রফেসর ডক্টর এম এ মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা.এমএ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন ও চিকিৎসা ক্যাম্পের টিম লিডার প্রফেসর ডাঃ মনিরুজ্জামান মনির,শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,শাহজাদপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ,সাবেক সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী,শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন,পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল প্রমুখ।

দিনব্যাপী  চিকিৎসা ক্যাম্পে জেনারেল সার্জারি , চক্ষু রোগ মেডিসিন ,গাইনি , শিশুরোগ, নাক কান গলা, অর্থোপেডিক্স এবং ঠোঁট কাটা ও তালুকাটা রোগের  বিশেষজ্ঞ চিকিৎসকরা এলাকার গরীব ও  অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা ক্যাম্পের কো-অর্ডিনেটর আব্দুল মমিন  বাবলু জানান, চিকিৎসা ক্যাম্পে ৯শ চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিনামূল্যে ১৫০ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে ।

এছাড়া মেডিসিন, অর্থোপেডিক, শিশু , নাক কান গলা বিভাগে ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। অন্যদিকে স্মাইল ট্রেইন প্রজেক্টের তত্ত্বাবধায়ক মোকারম হোসেন জানান, ১৯ জন ঠোঁট কাটা ও তালুকাটা রোগীর মধ্যে ১০ জনকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর