বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত ৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে যুবক শামসাদকে (২৫) অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে বাসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

রবিবার রাত সোয়া ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন— মো. সাজীব (২০), মো. রাজু (৩২), মো. সায়ন (১৮), মো. জাহিদ (২৫), মো. পৃথিবী (২৫), মো. সজীদ (২১), মো. সরফরাজ (২১), মো. কবির হোসেন (২২) ও মো. বশির (৫৩)।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, শামসাদকে অপহরণ ও নির্যাতন ঘটনায় অপরাধীদের অবস্থান শনাক্ত করে বাসিলা সেনা ক্যাম্প দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণ ও নির্যাতনে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়।

শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের ৪৬ পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তাদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলেও জানান সেনা কর্মকর্তা। পরবর্তীতে আইনি পদক্ষেপের জন্য তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী শামসাদ গতকাল ১৩ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর