বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আজসহ টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক: / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় ও সুদের হার নিয়ে অনিশ্চয়তা থাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোমবার (২৪ নভেম্বর) টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম।

রয়টার্স জানিয়েছে, মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৪৫ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিসেম্বরে বেচাকেনার জন্য মার্কিন স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমিয়ে প্রতি আউন্স চার হাজার ৪২ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।

ব্রোকারেজ রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেছেন, ডলারের দাম এখন ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। যদি ডলারের এই মূল্য ১০০-এর ওপরেই থাকে, তাহলে স্বর্ণের দাম আরও কমতে থাকবে। কারণ, ডলারের দাম বাড়লে অন্য দেশের মানুষের জন্য ডলারের হিসাবে স্বর্ণ কেনা আরও খরচ সাপেক্ষ হয়ে যায়।

সিএমই ফেডওয়াচ টুল জানাচ্ছে, আগামী মাসে ফেডের (মার্কিন কেন্দ্রীয় ব্যাংক) সুদের হার কমানোর সম্ভাবনা সোমবার ৬৯ শতাংশে নেমে এসেছে, যা আগে ৭৪ শতাংশ ছিল।

নিউ ইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসের কঠোর মন্তব্যের পর হার কমানোর সম্ভাবনা সাময়িকভাবে বাড়লেও, অন্যান্য ফেড কর্মকর্তারা এখনো কঠোর অবস্থানে। ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান বলেছেন, কিছু সময়ের জন্য সুদের হার একই রাখা উচিত। শিকাগো ও ক্লিভল্যান্ডের ফেডের প্রেসিডেন্টরা সতর্ক করেছেন, এখনই হার কমালে অর্থনীতির ঝুঁকি বাড়বে। যেহেতু স্বর্ণ কম সুদের হারে লাভবান হয়, তাই হার কমানোর সম্ভাবনা কমায় এর দামেও প্রভাব পড়ছে।

জিগার ত্রিবেদী আরও বলেছেন, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে কোনো বড় পরিবর্তন আসবে না, তবে দাম কিছুটা কমতে পারে।

এদিকে, স্পট সিলভারের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১.৫ শতাংশ বেড়ে এক হাজার ৫৩৩ দশমিক ৮৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৯১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর