বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে জামায়াতের মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিরাজগঞ্জ -৫ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন, বিগত ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসেবে দেশ পরিচালনা করেছে। তার নেতাকর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে সন্তান, বোন হারিয়েছে ভাইকে আর স্ত্রী হারিয়েছে স্বামী।

 জুলাই আন্দোলনে রক্তের বিনিময়ে আল্লাহর অশেষ রহমতে এ জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা আর নতুন করে নব্ব জুলুমবাজ দের হাতে দেশ ছেড়ে দিতে পারি না। এজন্য সকল মা-বোনেরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবেন।

বৃহস্পতিবার দুপুরে এনায়েতপুরের ইসলাহুল উম্মাহ মাদ্রাসা চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াতের মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা আলী আলম আরও বলেন, ইসলামী আদর্শে সমাজ গঠনই পারে শান্তি, ন্যায়বিচার ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। নারীদের এই আন্দোলনে ভূমিকা আরো জোরালো করতে হবে। কারন ইসলামি বিধানই নারীদের সবচেয়ে বেশি সম্মান ও অধিকার দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও সহাকরী সেক্রেটারি মাও. জুবায়ের হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর