সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশিসহ মোট ১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি)। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

সিএনবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৪ বছর বয়সি এক বাংলাদেশিকে মাদক পাচার ও অপব্যবহারের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

এটি ছিল সিএনবির নেতৃত্বে পরিচালিত এমন একটি অভিযান, যেখানে প্রথমবারের মতো সংবাদমাধ্যমকে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেয়া হয়। অভিযানে সিএনবির পাশাপাশি সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ), স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ (এইচএসএ), মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএম) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষ (আইসিএ) অংশ নেয়।

অভিযানের সময় কর্মকর্তারা ডরমিটরির দুটি কক্ষে তল্লাশি চালান। প্রথম কক্ষে পাঁচজনকে মাদক-সংক্রান্ত সন্দেহে আটক করে তাদের ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করা হয়। দ্বিতীয় কক্ষে একজনকে আটক করা হয় এবং সেখান থেকে কাঁচের বোতল, কাটা স্ট্র এবং মাউথপিসযুক্ত রাবার টিউবসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে সিএনবি এনফোর্সমেন্ট ডিভিশন জে–এর ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জেয়ানথাস টং হিয়েং জি বলেন, সিঙ্গাপুরে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি সতর্ক করে বলেন, মাদক–সংক্রান্ত কার্যকলাপ সমাজে, কর্মস্থলে কিংবা আবাসস্থলে যেখানেই হোক, কোনো স্থান নেই। এতে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর