বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে না-অধ্যক্ষ ছাইফ উল্যাহ

ইয়াছিন আরাফাত, নোয়াখালী প্রতিনিধি: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে না। সকল শ্রমজীবী, পেশাজীবি, সাধারণ মানুষ দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর যথোপযুক্ত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানসহ জীবনমান উন্নয়নে প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে,মসজিদভিত্তিক মক্তব চালুসহ সকল ধর্মীয় (অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ) সকল প্রতিষ্ঠানে চাকুরীরত ব্যক্তিবর্গের যথাযোগ্য সম্মান ও বেতন ভাতা নিশ্চিত করবো।আমি নির্বাচিত হলে
চাটখিল-সোনাইমুড়ির বেকার যুবকদের কম্পিউটার ট্রেনিং ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে,দাঁড়িপাল্লা জয়লাভ করলে সড়কে সকল প্রকার চাঁদাবাজি মুক্ত রাখবো,মহিলাদের জন্য হস্ত ও কুটির শিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি করব,সোনাইমুড়িতে বৃহৎ শিল্প স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করব,চাটখিল-সোনাইমুড়ী মহা সড়কটির ৪ লেনে উন্নীত করা হবে বলে বক্তব্যে এই কথাগুলো বলেন নোয়াখালী ১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা সাইফুল্লাহ।

এর আগে নোয়াখালী -১ (সোনাইমুড়ী- চাটখিল) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সাইফুল্লাহে নেতৃত্বে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে পৌর এলাকার সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রক্ষিণ করে। পুনরায় মাদ্রাসার চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখার আমীর ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা।

এতে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাওলানা সাইফুল্লাহ। নোয়াখালী-১ আসনের পরিচালক ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, পৌরসভা আমির আব্দুল মতিন, চাটখিল পৌরসভা আমির ও নোয়াখালী ১ আসন সচিব মাওলানা আক্তার হোসেন, ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম ,সোনাইমুড়ি উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ বাকের, সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর