সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার।

এসময় তাদের কাছ থেকে ১০০ পাতা কথিত হেরোইন, ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১ টি স্মার্ট মোবাইল ফোন এবং ১ টি বাটন ফোন উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,আরমান (৩৮), সাজু (৩২), রুস্তম (৩৫), সাঞ্জু ওরফে সাজু ওরফে রাব্বি (২৪), জুয়েল বেপারী (৩০), সুমন (৩২),
সেলিম (৩৫), সোহান (২৪), মিরাজ (২০),
নাদিম (১৯), রুবেল (২৬), রেজাউল করিম (৬৫), সুজিত রয় (৫৭), সোহাগ (৩০), জাহিদুল ইসলাম (২৩), আরমান (৩২), নাঈম (২০), খাইরুল (২২), সাইদুল (২২), মমতাজ (২০), ইশতেহার (৩৫), ওয়াসিম (৩৫), সুমন (৩০), আবল্লাহ সারমান (৩১), মো. ইমরান হোসেন আলম (২৮), আকাশ (২৫)ও সোহেল (২৮)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ১ জন, মাদক মামলায় ৭ জন, চুরি মামলায় ১ জন, বিস্ফোরক ও খুন মামলায় ৪ জনপরোয়ানা ৪ জন, ডিএমপি ভুক্ত ৬ জন।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর