রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার রিয়াদে হুতিদের হামলা: বিমানের স্থগিত ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের  উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তরুণ ভোটারদের ভোটদানে আহ্বান আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫



ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সোমবার (০১ ডিসেম্বর) সকালে পল্লবী সরকারি কলেজের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। আমিনুল হক বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে সময় পার করছেন। তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে। তিনি বলেন, ‘আগামীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিকরণ বা দলীয় হস্তক্ষেপ হতে দেওয়া হবে না।’

শিক্ষার মানোন্নয়নে বিএনপির কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুণগত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা শিগগিরই সামনে আনা হবে।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি।’ তরুণ ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘গত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি। এবার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর