বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি দিল বিসিবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ

রাজশাহী প্রতিনিধি : / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তালাইমারী বিওপির বিশেষ আভিযানিক দলের অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত  পেনে ২টায় মতিহার থানার দাসমারী  এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল মাদক ব্যবসায়ী দাসমারী এলাকার মধ্য দিয়ে মাদক পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল সেখানে পৌঁছালে সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা একটি মোটরসাইকেল ফেলে রেখে অন্ধকারে গ্রামের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ১টি, ১৫০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেল ও মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার হয়েছে।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর