রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাবি কলা-সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

অনলাইন ডেস্ক / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা ঢাকা বিভাগের ৭৫ কেন্দ্রসহ ৮ বিভাগীয় কেন্দ্রের তালিকা প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬৬টি কেন্দ্রে এবং ক্যাম্পাসের বাইরে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো -উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, নীলক্ষেত হাই স্কুল, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল), তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ এবং আজিমপুর গভ: গালর্স স্কুল এন্ড কলেজ।

ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর