রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

অনলাইন ডেস্ক / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় তা টের পাননি বাসিন্দারা।

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, আজ সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ৩৫ কিলোমিটার।

দেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে বুধবার (২৬ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার একটি ভূমিকম্প হয়। এ ছাড়া সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয়রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে তথ্যে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

পরপর দুই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের স্থানীয়দের ভাষ্যমতে ভূমিকম্পে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট কম্পনে অনুভূতির কোনো তথ্য মিলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর