রবিবার, ১০ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫০ সেট অবৈধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৩ জন, দূস্যতা মামলায় ৩ জন, মাদক মামলায় ৮ জন,অন্যান্য মামলায় ১ জন,পর্নোগ্রাফি মামলায় ১ জন, ধর্ষণ মামলায় ১ জন, পরোয়ানা ২ জন( পরোয়ানা তামিল ৯ টি), ডিএমপি ভুক্ত ১৫ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, রায়হান (২২), জাকির (৩৫), শাহাদত (২২), সাব্বির (২২), জাবেদ (৪৮), সৈয়দ মেহেদী (২৫), আরাফাত হোসেন সাগর (২০), ইমন (২৩), নাইমুল ইসলাম (২৪), শাকিব (২১), আলামিন (২২), মামুন (৩৫), শাকিল (২০), ফরহাদ (২৬),
সাত্তার (৩২), ম্যান ক্রোম (১৮), জালাল (২০), ইয়াসির সামি (১৯), সোহাগ (২০), সেন্টু মন্ডল (২২), আদর (১৯), শরিফ (২৩), শফিকুল ইসলাম (২২), মাহমুদ হাসান নকীব (২৬), রাকিবুল ইসলাম (২০), শাহ আলম সেলিম (৪৫), ইব্রাহিম (৪৮), নুরুস সাঈদ সিয়াম (২৫),
বিজয় রেজা (২২), সেলিম (২৯), শিহাব মোল্লা (২৪),টিপু আহমেদ (৫২), জসীমউদ্দীন দুলাল (৪৮) ও আফসার উল্লাহ (৩৪) এসময় তাদের কাছ থেকে ছুরি ২০ টি, চাপাতি-৮ টি, চাইনিজ কুড়াল -৪ টি, জ্যাকেট -৩ টি, জুতা তিন জোড়া, ৭২ টি কেওড়া বোতল, ১ টি টেস্ট মেশিন, ৭০০ গ্রাম গাঁজা,সহ ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (০৩ ডিসেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে — জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর