সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুর-৬ সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস মিরপুর পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪০ মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম, আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৯ কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ার ইউপি সদস্য হত্যা: প্রধান আসামি মিরপুর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচিত ছলিমাবাদ ইউপি সদস্য আবু মুছা সরকার হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়াকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানাধীন আহমদ নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নম্বর ০১, তারিখ ০২ ডিসেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪ এর এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন সায়েম মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ এলাকার মঙ্গল মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, “ভোররাতে গোপনে খবর পাই যে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সায়েম মিয়া মিরপুরের আহমদ নগর এলাকায় অবস্থান করছে। এরপর এসআই (নি.) মোহাম্মদ কামাল হোসেন, এসআই (নি.) ফারুক আহমদ ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে আমরা ঢাকার মিরপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে থানায় আনা হয়েছে এবং বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর