রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেত্রকোনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

অনলাইন ডেস্ক : / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় জুয়েল মিয়া (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাথে থাকা সাকলায়েন (৩৬) নামের এক যুবক।

নিহত জুয়েল মিয়া ওই গ্রামের সন্তু মিয়ার ছেলে। শুক্রবার গভীর রাতে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুজনকে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় দুজনের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসা দেয়া হয়। পরে সুরতহাল রিপোর্ট শেষে শনিবার সকালে সদর থানা পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

নেত্রকোনা মডেল থানার চলতি দায়িত্বপ্রাপ্ত ওসি চম্পক দাম (তদন্ত) সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে লাশ হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর