মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাফল্য সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে টাকা ও স্বর্ণ লুট বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সিরাজগঞ্জে সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী র‍্যাবের হাতে গ্রেফতার ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে বিএনপি’র হামলা, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালিয়েছে বিএনপি নেতা-কর্মিরা। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

সোমবার রাত সাড়ে দশটার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

হামলায় আহতদের মধ্যে পিপুলবাড়িয়া আঞ্চলিক শাখা জামায়াতের সভাপতি আ: আওয়াল, ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও সদর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারি সেক্রেটারি নুর আলমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কাজিপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনসহ অন্যদের।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলম জানান, সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামি জলসায় উপস্থিত হলে তাকে বক্তব্য প্রদানে বাধা প্রদান করা হয়। মারপিট করা হয় তার কর্মিদের। সেখান থেকে ফেরার পথে সোনামুখি এলাকায় পৌছলে তার বহরে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা-কর্মিরা। এসময় তাদের মারপিটে জামায়াতের কাজিপুর উপজেলা সেক্রেটারিসহ অন্তত ১৫ জন আহত হয়।

ইসলামি জালসায় ঐ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাও উপস্থিত ছিলেন। তার উপস্থিতি ও ইন্ধনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা।

পরে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর