রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস সন্ধ্যায় মাছ শিকারে বেরিয়েছিলেন, রাতে মিললো বুকে ছুরিবিদ্ধ মরদেহ দিনের বেলাতেই নামবে অন্ধকার, ১২১ বছর পর ১২ আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? ২০২৩ সালে ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে অধিকাংশ প্রতিষ্ঠানই জানে না তাদের ওপর এআই নজর রাখছে, চালাচ্ছে হামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো টার্মিনালে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।

বিমানবন্দর গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর দুবাই থেকে আগত Solit Air-এর একটি কার্গো বিমানে আমদানিকৃত দুইটি শিপমেন্টে তল্লাশি চালানো হয়। এ সময় কার্গোর ভেতর থেকে ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য এবং ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি ও আমদানি বিধিনিষেধ লঙ্ঘনের উদ্দেশ্যেই পণ্যগুলো গোপনে আনা হয়েছিল।

এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ জব্দকৃত পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ আমদানি ও চোরাচালান রোধে এভসেক ও কাস্টমসের সমন্বিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর